ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ দক্ষিণপাড়া এলাকায় দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুই জন। নিহতরা হলেন, উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী (২৫) ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (১৬) এবং আহতরা হলেন, সবুজ হোসেন (১৭) ও জিহাদ হোসেন (১৮)। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আশীষ দাস বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও আহত হয়েছে দুই জন আর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।