শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৮

গ্রামবাসীর সংঘর্ষে লোকজন আহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুটি ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগার ঘটনা কেন্দ্র করে হবিগঞ্জের লুকড়ায় তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
রোববার রাত পৌনে ১০টার দিকে লুকড়া ইউনিয়নের ধল পয়েন্টে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের বেশ কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি জনাব, অজয় চন্দ্র দেব জানান, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং রাত পৌনে ১২টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।