ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদায় নিচ্ছে ২০২৩ সাল এবং থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকার নিরাপত্তায় নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকা রাজধানীতে খোলা স্থানে সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া হাতিরঝিলে সমাবেশ বা অনুষ্ঠান ও অবস্থান করা যাবে না।
শনিবার এক বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার জনাব, হাবিবুর রহমান এসব নির্দেশনা দেন। তিনি বলেন, থার্টিফার্স্ট নাইট উদযাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কাজে লিপ্ত হয়। পটকা-আতশবাজি, ফানুস ওড়ানো, অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানোর মাধ্যমে সড়কে দুর্ঘটনা ঘটিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে। এসব বিবেচনায় থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।