বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৯

কয়েকজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবদুল মজিদ।
নিহতরা হলেন, ঘোষপালা গ্রামের জামাল উদ্দিন (৩৫), তার মা আনোয়ারা বেগম (৬৫) এবং দুই মেয়ে ফাইজা (৬) ও আনিকা (৪)।
জানা গেছে, শনিবার বিকেলে নিজ বসতঘরে জামাল অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে মেয়ে ফাইজা ও আনিকা ছুটে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ছেলে ও নাতনিদের বাঁচাতে আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে ধরেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই চারজন মারা যান। খবর পেয়ে নান্দাইল মডেল থানার ওসি জনাব, আবদুল মজিদ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
ওসি জনাব, আবদুল মজিদ বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।