শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩০

প্রতারক চক্র গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় এক কোটি টাকা চাকরি প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব। গত দুই দিনে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন র‌্যাব-১০-এর পরিচালক অতিরিক্ত ডিআইজি জনাব, মোহাম্মদ ফরিদ উদ্দীন।
গ্রেপ্তার করা চারজন হলেন, চক্রের মূলহোতা আলম ফরহাদী, মেহেরাব হোসেন, মো. রাসেল হোসাইন ও শাহাদাত হোসেন।
চাকরিপ্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া নগদ এক লাখ ৩৮ হাজার ৫০০ টাকা, প্রতারণায় ব্যবহৃত ল্যাপটপ, মনিটর, বিপুল পরিমাণ চাকরির আবেদনপত্রসহ মালপত্র উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।