ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোবাইল চোরচক্রের দুই সদস্যকে সিলেটে গ্রেফতার করেছেন পুলিশ।
রাতভর অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার কয়েকটি এলাকা থেকে এ চক্রের দুই সদস্যকে গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে সাড়ে ১৯ লাখ টাকা সমমূল্যের ১৮৬টি স্মার্ট ফোন জব্দ করেছেন পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার জনাব, মো. সোহেল রেজা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত দক্ষিণ সুরমার সিলামসহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোগলাবাজারের সিলাম এলাকার টিকরপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মিজানুর রহমান (২১) ও সিলেট মহানগরের শাহপরাণ থানার টিলাগড় এলাকার মো. সিরাজুলের ছেলে মো. হাসান আহমদ (২৩)।
তিনি আরও বলেন, সিলেটের চোরাই ও ছিনতাই করা মোবাইলগুলো সংগ্রহ করতো এ চক্রটি। সংঘবদ্ধ এ চক্রের সঙ্গে চোর এবং ছিনতাইকারীদের সখ্যতা আছে। মোবাইল সংগ্রহ করার পর তারা এ মোবাইলগুলোর পরিচিতি নাম্বার ও আইএমইআই নাম্বার পরিবর্তন করে মোবাইলগুলো দেশের বিভিন্ন জায়গায় ও পার্শ্ববর্তী দেশে বিক্রি করার জন্য চালান করতো।
গ্রেফতারের পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
এ চক্রটি গ্রেফতারের ফলে সিলেটে চুরি ও ছিনতাই কমবে বলে আশাবাদী।