শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩০

তালা ভেঙে চুরির অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ফ্ল্যাটের তালা ভেঙে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালপত্র চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে, আর এ ঘটনা ঢাকা রাজধানীর এলিফ্যান্ট রোডের।
ভুক্তভোগী গৃহকর্তা নুরুজ্জামান পলাশ জানান, এলিফ্যান্ট রোডের একটি ভবনের দোতলা ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন তিনি। তার স্ত্রী ও দুই সন্তান ছুটি কাটাতে গ্রামের বাড়ি রাজশাহীতে গেছেন এবং এদিকে তিনি তার মাকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য বাসায় তালা ঝুলিয়ে বের হন। রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে দেখেন, ফ্ল্যাটের দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখতে পান, দুটি আলমারির তালা ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে ৩ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি জানান, ঘটনার পর নিউমার্কেট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল থেকে চুরির কিছু আলামত জব্দ করেছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।