ডেইলি ক্রাইম বার্তা : আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালের গৌরনদী উপজেলায়।
মঙ্গলবার ২৬ ডিসেম্বর গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ আনোয়ার হোসেন,উপজেলা কৃষি অফিসার মোঃ সেকান্দার শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন,গৌরনদী পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ জুলফিকার আলী চৌধুরী, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, বার্থী ইউপি চেয়ারম্যান আবদুল রাজ্জাক হাওলাদার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”