শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩০

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নোয়াখালীর সোনাইমুড়ীতে ছেলেসহ বাবার মৃত্যু হয়েছে। এতে অপর সন্তানসহ আরো অন্তত চারজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জুনুদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লিটন চন্দ্র দেবনাথ (৪৬) ও তার ছেলে প্রান্ত দেবনাথ (১০)।
সোনাইমুড়ী থানার ওসি জনাব, বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও পর্যন্ত বাবা-ছেলেসহ দুইজন নিহত হয়েছে।
বাসের চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।