সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪২

ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি লোকজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এডিস মশাবাহিত ডেঙ্গু নিয়ে দেশে গত এক দিনে ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে একজনের। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে চলতি বছরের ৩০ জুন সর্বশেষ ৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ১৯ জন ও ঢাকার বাইরে ৭০ জন। আর মৃতদের একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে।
নতুন রোগীদের নিয়ে বর্তমানে চিকিৎসাধীন এক হাজার তিনজন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ২০ হাজার ৫৪৯ জনে।