শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪০

নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বড়দিন উপলক্ষে : আইজিপি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চৌধুরী জনাব, আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ (আইজিপি) পিপিএম বলেছেন, বড়দিন উপলক্ষে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। তিনি বলেন, সারাদেশে উৎসাহ উদ্দীপনার সাথে আনন্দমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হবে।
আইজিপি রোববার রাতে ঢাকা রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথিড্রাল পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় তিনি খ্রিস্টান ধর্মের অনুসারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আর্চ বিশপ বিজয় এন দি ক্রুজ, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) জনাব, মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব, মো. আতিকুল ইসলাম, ডিএমপি কমিশনার জনাব, হাবিবুর রহমান, বাংলাদেশ খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।