শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪০

মেশিন চাপা পড়ে শ্রমিক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি প্যাকেজিং কারখানায় মেশিন চাপা পড়ে এক শ্রমিক সরদারের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা গাজীপুরে। গাজীপুর নগরীর বোর্ডবাজার এলাকার একটি প্যাকেজিং ইন্ডাস্ট্রিজে এ ঘটনা ঘটে। নিহতের নাম তাজুল ইসলাম (৪৩)।
গাছা থানার ওসি জনাব, মো. শাহ আলম জানান, ছয়-সাত জন শ্রমিক নতুন আনা একটি মেশিন ক্রেনের সাহায্যে ট্রাক থেকে নামিয়ে ঐ কারখানার ভিতরে নিচ্ছিল। প্রতিটি মেশিনের ওজন ছিল প্রায় আড়াই টন। হঠাৎ একটি মেশিন কাত হয়ে শ্রমিক সরদার তাজুল ইসলামের উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। রাতে হাসপাতালে মারা যান।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।