শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৮

এক ব্যক্তির মৃত্যু সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় ঢাকা রাজধানীর বিমানবন্দর এলাকায় আল মামুন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উত্তরা থানার নির্বাচন অফিসার ছিলেন।
বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
আল মামুনের শ্যালক সাইফুল ইসলাম জানান, আল মামুন উত্তরা থানার সহকারী নির্বাচন অফিসার ছিলেন। মোহাম্মদপুর তাজমহল রোডের বাসায় স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন।
তিনি আরও বলেন, রাতে অফিস থেকে মোটরসাইকেলযোগে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন তখন বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কিভাবে দুর্ঘটনা হয়েছে তা বলতে পারছি না।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, আল মামুনের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া থানার আমলী গ্রামে। বাবার নাম মো. শামসুল হক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।