ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক রাতে ১৪টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার প্রধান বাজারে। এ ঘটনায় গতকাল রবিবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানিয়েছেন। এর আগে গত শনিবার দিবাগত রাতের যেকোনো সময়ে এ ঘটনা ঘটে।
বাজারের ১৪টি দোকানের ক্যাশ বাক্স ভেঙে পাঁচ লক্ষাধিক টাকার পাশাপাশি মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানান দোকান মালিকরা।
মধুখালী থানার ওসি জনাব, মো. মিরাজ হোসেন জানান, থানার পুলিশ এরই মধ্যে তাদের কাজ শুরু করে দিয়েছে। অচিরেই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি জানান।