ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে, আর এ ঘটনা ঢাকার কেরানীগঞ্জে। আগুন লেগেছে একটি প্যাকেজিং কারখানায়। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুর এলাকার ধলেশ্বরী সেতুর টোল প্লাজার পূর্ব পাশে অবস্থিত একটি প্যাকেজিং কারখানায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছিলেন, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৭টা ৫ মিনিটে। প্রাথমিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি বলেও জানান তিনি।