শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১০

ভাসমান নবজাতকের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাসমান অবস্থায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উব্দাখালি নদী থেকে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কলমাকান্দার উব্দাখালি নদীতে ভাসমান অবস্থায় একটি নবজাতক শিশুর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় নদীতে থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ লুৎফুল হক বলেন, সদ্য নবজাতক এক শিশুর মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।