ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযানে অস্ত্র, হ্যান্ড গ্রেনেড, গুলি ও আইস-ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফে তিনজনকে গ্রেফতার করেছেন বিজিবি। এ সময় তাদের কাছে থাকা একটি বাস ও একটি কাঠের নৌকাও জব্দ করা হয়। গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে দুজনই রোহিঙ্গা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) পৃথক অভিযানে এসব জব্দ ও তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার ও জব্দের ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করে তিনজনকে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া খবর নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. মহিউদ্দীন আহমেদ।