শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১০

মোটর সাইকেল থেকে পড়ে এক নারী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা : মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে নেত্রকোনার আটপাড়ায় রমা বিশ্বাস (২৬) নামে এক নারী নিহত হয়েছে। সোমবার উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
নিহত রমা বিশ্বাস খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের সুরঞ্জন বিশ্বাসের স্ত্রী। তিনি জেলা শহরের আবু আব্বাছ কলেজে পরীক্ষার তথ্য জানার জন্য যাচ্ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, নিহত রমা বিশ্বাস গ্রামের বাড়ী থেকে মোটর সাইকেল যোগে পরীক্ষার তথ্য জানার জন্য শহরে যাচ্ছিলেন। মোটর সাইকেল দিয়ে আটপাড়া উপজেলার মাটিকাটা এলাকায় পৌঁছলে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় রমা বিশ্বাস।
তখন দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নেত্রকোনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে জানান এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”