শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২১

ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধর্ষণ মামলায় ঢাকার কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কাশেমকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। শাক্তা ইউনিয়নের আরিশনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাশেম ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলুকান্দা গ্রামের মো. শাহাজালালের ছেলে।
রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়কের পক্ষে জনাব, আমিনুল ইসলাম উপপরিচালক সহকারী পরিচালক (অপস্) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের আরিশনগর এলাকার হামিদ ফার্মেসীর সামনে একটি অভিযান পরিচালনা করে।
দক্ষিণ কেরানীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি কাশেমকে গ্রেপ্তার করে।
র‌্যাব-১০ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি কাশেম (৪০) উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে ঢাকার কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।