শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২১

এক পথচারীর মৃত্যু পিকআপের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপের ধাক্কায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর ফয়জিয়া বাজার সংলগ্ন রাস্তা পারাপার হতে গিয়ে মোহাম্মদ তারেক (২৪) নামে একজন পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার ৯ ডিসেম্বর এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত মো. তারেক মেখল ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আশিক বলেন, হাটহাজারী থেকে গুরুতর আহত অবস্থায় তারেক নামের এক যুবককে চমেক হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।