ডেইলি ক্রাইম বার্তা : জেএমবির বোমা হামলা হয়েছে নেত্রকোনায় ৮ ডিসেম্বর ২০০৫ সালে এবং এই ৮ ডিসেম্বরের দিন উপলক্ষ্যে নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর গণজাগরণের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকান্ড নির্মূলের দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে শুক্রবার ৮ ডিসেম্বর ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে নেত্রকোনায়।
এ উপলক্ষে নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদযাপন কমিটির উদ্যোগে জেলা শহরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। নিহতদের স্মরণে উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা জনাব, আশরাফ আলী খান খসরু,সংরক্ষিত আসনের এমপি জনাবা, হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অসিত কুমার সজল,পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান (ভিপি) লিটন
নেত্রকোনা সেক্টর ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা,সাবেক ক্রীড়া ও উপমন্ত্রী আরিফ খান জয়।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি,দপ্তর সম্পাদক রোকনুজ্জামান,পৌর আ.লীগের সভাপতি অর্পিতা খানম সুমি,জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজ্জামেল হোসেন টুকু।
নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদযাপন কমিটির সভাপতি আলী আজগর খান সেন্টু ও সদস্য সচিব অসিত কুমার ঘোষ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের সংগ্রামী সভাপতি মোস্তাফিজুর রহমান খান,জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা খাতুন সহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ও জেলা ট্র্যাজেডি উদযাপন কমিটি,উদীচী শিল্পগোষ্ঠীর নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”