ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শনিবার দেওয়া এক বাণীতে রোকেয়া দিবস এবং রোকেয়া পদক প্রদান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়ার জীবনাচরণ ও নারী শিক্ষার প্রসারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী। তিনি উপলব্ধি করেছিলেন সমাজ তথা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তার এই উপলব্ধি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।
বাংলাদেশ আজ নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশ্বের কাছে অনুকরণীয়।
এসময় প্রধানমন্ত্রী বাঙালি নারী শিক্ষার প্রসার ও নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ বছর যারা রোকেয়া পদক পেয়েছেন তাদেরও আন্তরিক অভিনন্দন জানান।