শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২১

ব্যবসায়ী নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গোপালগঞ্জে গতরাতে মাস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী ও দুই মেয়েসহ ৪ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি বরিশালের কদম আলীর ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন এবং ওয়ারীর হাটখোলা এলাকায় থাকতেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মদ আনিচুর রহমান জানান, একটি মাইক্রোবাসে করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বরিশাল যাচ্ছিলেন মোস্তফা কামাল। এ সময় মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ব্যবসায়ী মোস্তফা কামাল নিহত হন এবং তার স্ত্রী ও দুই মেয়েসহ ৪ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
মারাত্মক আহত স্ত্রী ও দুই মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।