শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৫

চিঠি লিখে আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোস্তফা কামাল (৪২) নামের এক ব্যক্তি টাঙ্গাইলের ভূঞাপুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে উপজেলার ফলদা ঘোনাপাড়ায় শ্বশুর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আনন্দপাড়া গ্রামের আমির আলীর ছেলে কামাল। তিনি সবজি ব্যবসায়ী ছিলেন।
কামালের বড় ভাই সাজেদুল করিম বলেন, কামাল ও তার স্ত্রী রুনা খাতুনের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী রুনা পরকীয়ায় আসক্ত হওয়ায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। এতে মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে হয়তো সে আত্মহত্যা করে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আহসান উল্লাহ্ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার পকেট থেকে একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে তার স্ত্রীর পরকীয়া করার বিষয়টি লেখা ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা কামালের স্ত্রী রুনা খাতুনকে থানায় আনা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।