শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৪

জমা দিতে হবে বৈধ অস্ত্র : ডিএমপি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অতিরিক্ত কমিশনার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) (ক্রাইম অ্যান্ড অপারেশন) জনাব, ড. খঃ মহিদ উদ্দিন বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ব্যবহারের সুযোগ নেই। অপরদিকে যাদের বৈধ লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র রয়েছে, তাদেরও নির্বাচনের আগে নির্দিষ্ট থানায় জমা দিতে হবে।
সোমবার ডিএমপির সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জনাব, মহিদ উদ্দিন বলেন, অবৈধ অস্ত্র ব্যবহারের কোনো সুযোগই নেই। আর এসব অবৈধ অস্ত্র উদ্ধার আমাদের প্রতিদিনের কাজ। অপরদিকে, বৈধ অস্ত্রের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে, সেই অনুসারে নির্বাচনের আগে বৈধ অস্ত্র থানায় জমা দিতে হবে।
তিনি আরও বলেন, যখনই প্রশাসনিক কার্যক্রম থাকে, তখনই আমরা বেস্ট কাজ করার চেষ্টা করি। নির্বাচনকে কেন্দ্র করে ইসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) জন্য যে নির্দেশনা দিয়েছে, সে হিসাবে ডিএমপিতে ৩৩টি থানার ওসির একটি লিস্ট করা হয়েছে, তারা বিভিন্ন থানায় বদলি হবে।
আর এখন আমরা সবাই নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করব।