শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৪

মোটরসাইকেলের দুই আরোহী নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুজন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আদনান সোহাগ (১৮) ও মো. সবুজ (২০)। আদনান সোহাগ লক্ষিন্দর ইউনিয়নের ইন্দ্রা বাইদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং মো. সবুজ একই এলাকার মিন্টু মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলের দিকে মোটরসাইকেল নিয়ে বেড়াতে যাচ্ছিলেন সোহাগ ও সবুজ। কামালপুর এলাকায় গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চালকসহ মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে।
ঘটনাস্থলেই মারা যান সোহাগ। আর মোটরসাইকেলচালক সবুজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদিঘি পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিরুল ইসলাম।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।