শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৪

মাদক কারবারি ইয়াবাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকা রাজধানীর উত্তরা এলাকায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো, আমির হোসেন, সালামত উল্লাহ ও শাহাদত হোসেন।
রোববার উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব, বদরুজ্জামান জিল্লু জানান, কয়েকজন উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁ জনপথ মোড় এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা রাজধানীর বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।