শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৪

এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গুরুতর জখম এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে ঢাকা রাজধানীর হাতিরপুলে। আজ শনিবার ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নূর মোহাম্মদ।
নিহত ওই গৃহকর্মীর নাম নাজমা খাতুন (১৬)। সে এক চিকিৎসকের বাসায় কাজ করত।
শাহবাগ থানার ওসি জনাব, নূর মোহাম্মদ বলেন, হাতিরপুলের একটি ভবনের অষ্টম তলার বাসা থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার পর গুরুতর জখম অবস্থায় নাজমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গৃহকর্মী নাজমার মৃত্যুরহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানতে পেরেছেন, মেয়েটি এক চিকিৎসকের বাসায় কাজ করত। এ ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করার কাজ চলছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।