শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৫

এক বৃদ্ধার মৃত্যু মোটরসাইকেলের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেলের ধাক্কায় ঢাকা রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার ফ্লাইওভারে ৭০ বছর বয়সি এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
হাতিরঝিল থানার এসআই মাসুদুর রহমান জানান, মগবাজার ফ্লাইওভারে মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে এক যুবক তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোটরসাইকেলসহ চালককে আটক করেছেন পুলিশ। নিহত নারীর পরনে ছিল পেটিকোট ও কামিজ। নিহতের পরিচয় শনাক্তে সিআইডি ফিঙ্গার প্রিন্ট নিয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।