শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৪

এক ব্যবসায়ীর যাবজ্জীবন মাদক মামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তাজুল ফাত্তাহ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ক্রিস্টাল মিথাইল অ্যামফিটামিন সমৃদ্ধ মাদক ‘আইস’ পরিবহনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জনাব, শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া আসামি তাজুল ফাত্তাহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বনবাংলা গ্রামের বাসিন্দা।
রায়ে বিচারক উল্লেখ করেন, মামলায় সাজাপ্রাপ্ত আসামির হাজতবাসকালীন সময় ওই দণ্ডের মেয়াদ হতে বাদ যাবে।