শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৩

ভাসমান যুবকের মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাগর সাহা (৩০) নামে খুলনার কয়রায় পুকুর থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মরদেহ উদ্ধার করেন পুলিশ।
পুলিশ জানায়, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বাগালি ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাগর পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের শংকর সাহার ছেলে। ইউনিলিভার কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি।
কয়রা থানার ওসি জনাব, মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম বলেননি ওসি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।