শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৩

চালক আহত ছিনতাইকারীর ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীতে শহিদুল ইসলাম (৫৫) নামের এক প্রাইভেটকার চালক আহত হয়েছেন।গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শনির আখড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের ভাতিজা সাব্বির জানিয়েছেন, রাতে কাজ শেষে সনির আখড়া বাগানবাড়ির বাসায় ফেরার পথে ওই এলাকার মসজিদের গলিতে তিন ছিনতাইকারী শহিদুল ইসলামের পথরোধ করেন। এ সময় তার কাছ থেকে জোরপূর্বক টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। এতে ছিনতাইকারীরা তার গলা-হাতসহ কয়েক স্থানে ছুরিকাঘাত করে নগদ সাড়ে ১০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পলিয়ে যায়।
খবর পেয়ে শহিদুল ইসলামকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার বাবার নাম দৌলত মিয়া।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত চালক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।