ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, আর এ ঘটনা ঢাকা রাজধানীর মালিবাগে। রোববার ভোর রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিজানুর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন জানান, শনিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মালিবাগ ডিআইটি রোডে একটি হোটেল এর ৪র্থ তলার একটি কক্ষে উঠেন মিজানুর। রাতেই হোটেল কর্তৃপক্ষ কক্ষের বিছানায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
এসআই আরও জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্নিত নেই। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত শেষে জানা যাবে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।