শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৮

গাঁজাসহ কারবারি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের গুড়গুড়িয়া ডুঙ্গার গেট এলাকা থেকে তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।
বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (সার্কেল) জনাব, মো. রবিউল ইসলাম শামীম জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অনুপ রায়, এসএসআই আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই আশরাফ আলী সহ পুলিশের একটি দল উপজেলা গুড়গুড়িয়া ডুঙ্গার গেট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের পাশাপাশি প্রাইভেটকারসহ দুই বস্তায় ২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার মাদককারবারিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক এলাকার চারু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক আবুল বাশার (৩৫), একই জেলার কসবার বাড়িখোলা এলাকার সিরাজ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৮) এবং একই উপজেলার বায়েক এলাকার মৃত শাহজাহান মোল্লার ছেলে রাহিন মোল্লা (২০)।
ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই গাঁজা এনে বিক্রির জন্য ফকিরহাটের গুড়গুড়িয়া এলাকায় ক্রেতার জন্য তারা অবস্থান করছিল বলে পুলিশ জানান।
ফকিরহাট মডেল থানার ওসি জনাব, মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট আদালতে তাদেরকে সোর্পদ করা হয়েছে।