শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৪

ডোবায় পড়ে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ির পাশের ডোবায় পড়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তাইফ নামের ২০ মাস বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাইফ ওই এলাকার মো. মোশাররফের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানান, বুধবার (১৫ নভেম্বর) সকালে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় তাইফ। এদিকে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবায় ভাসমান অবস্থায় তাইফকে দেখতে পান। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু তাইফের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি জনাব, এস এম আতিক উল্লাহ বলেন, এ ব্যপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।