ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে যশোরের কেশবপুর শহর-সংলগ্ন আলতাপোল মিফতাউল উলুম কওমি মাদরাসার পূর্ব পাশ থেকে।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ওই এলাকার কামরুজ্জামান বিশ্বাসের জমি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন থানা পুলিশ।
কেশবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জনাব, জহিরুল আলম জানান, লোকটি পাগল। মঙ্গলকোর্ট আলতাপোল এরলাকার হাটবাজার ও দোকান থেকে কলা পওরুটি চেয়ে খেত। তার বাড়ি কোথায় পরিচয় কি সেটা এখনো জানা যায়নি। তার বয়স অনুমান ৩৫ থেকে ৪০ বছর হবে। মাথার চুল এলামেলো ও লম্বা। পরনে জিন্সের ফুল প্যান্ট, গায়ে একটি চেক শার্ট ছিল। দেখতে শ্যামলা বর্নের। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।