ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিনব কায়দায় ঢাকার কেরানীগঞ্জে কাপড় দিয়ে মুড়িয়ে ১৮ কেজি গাঁজা বিক্রির সময় মো. জহিরুল ইসলাম (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র্যাব-১০।
শনিবার (১১ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক জনাব, আমিনুল ইসলাম। তিনি বলেন, শনিবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি চক্র গোপনে মাদক বিক্রি করে আসছে। এরপর র্যাব-১০ এর একটি অভিযান দল সেখানে অভিযান পরিচালনা করেন।
এ সময় ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম কিশোরগঞ্জে জেলার ভৈরব থানার উত্তরপাড়া গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে।
র্যাব-১০ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত যুবক একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।