শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৭

এক যুবকের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আতিকুল ইসলাম নামে ঢাকা নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিকাশ এজেন্টের লাশ উদ্ধার করেছেন পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার আলীগঞ্জ ওলি হাজির ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আতিকুল আলীগঞ্জ এলাকার ভাড়াটিয়া বশির হাওলাদারের ছেলে। নিহতের বাবা বশির হাওলাদার জানান, গত বৃহস্পতিবার রাতে এক বিকাশ এজেন্ট পাওনা ৫০ হাজার টাকা দেয়ার জন্য আতিকুলকে ডেকে নেয় এবং এরপর থেকে আতিকুল নিখোঁজ।
ফতুল্লা মডেল থানার ওসি জনাব, নুরে আজম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।