শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৭

বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে লক্ষ্মীপুরের রায়পুরে মোহাম্মদ আলী খাঁ (৫৫) নামে এক বৃদ্ধকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৮ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, অনজন দাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।
এর আগে সন্ধ্যায় মেঘনা নদীর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ড্রেজার মেশিনটি জব্দ ও মোহাম্মদ আলীকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, অনজন দাশের ভাষ্যমতে, জব্দকৃত ড্রেজার মেশিন উত্তর চবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের হাওলাদারের জিম্মায় রাখা হয়েছে। অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।