ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিলে মাছ ধরতে গিয়ে টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শের আলী (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার ফুলকি ইউনিয়নের তিরঞ্চ গ্রামের আতরাইল বিলে এ ঘটনা ঘটে।
নিহত শের আলী উপজেলার ফুলকি ইউনিয়নের তিরঞ্চ মধ্যপাড়া এলাকার মৃত হাজী ইসমাইল হোসেনের ছেলে।
বাসাইল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবু হানিফ সরকার বলেন, নিহতের পরিবারের এই বিষয়ে কোনো অভিযোগ নেই এবং কোনো মামলা দায়ের করা হয়নি।