শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৭

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

ডেইলি ক্রাইম বার্তা : রহমতপুর বাস টার্মিনাল থেকে বরিশাল বিমানবন্দর থানাধীন বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে বরিশালে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৬ অক্টোবর সোমবার। এ সময় তাদের কাছ থেকে ১৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃতরা হলো, আসাদুজ্জামান আসাদ
ও অপর আরেকজন হলেন, মাসুম (৪০)। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর ইশতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রহমতপুর বাস টার্মিনাল থেকে তাদেরকে আটক করা হয়।
তাদের দুজনের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন সাব-ইন্সপেক্টর ইশতিয়াক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব, এনায়েত হোসেন বলেন, ১৯৯০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছি এবং তাদেরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”