ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির প্রস্তুতিকালে টাঙ্গাইলের ভূঞাপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা পৌর শহরের শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আহসান উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, আনোয়ার হোসেন (৩৭), আবু রায়হান রনি (২৭), মিজানুর রহমান (৩৫), রফিক বেপারী (৩৬) এবং খলিলুর রহমান (৩৮)।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আহসান উল্লাহ্ আরও জানান, গ্রেপ্তারকৃতরা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই পাঁচ ডাকাতকে ভূঞাপুর পৌর শহরের শিয়ালকোল প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে। রবিবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।