শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৭

গাঁজাসহ বরিশালে মাদক ব্যবসায়ী আটক।

ডেইলি ক্রাইম বার্তা : এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বরিশালে ৩ কেজি গাঁজাসহ মোঃ সবুজ হাওলাদার (৩৮) ও মোসাঃ রুবি বেগম (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) নগরীর ৩০ নং ওয়ার্ডস্থ কলাডেমা সেতু বন্ধন ক্লাবের বিপরীত পাশ থেকে তাদের আটক করা হয়।
আটক মোঃ সবুজ হাওলাদার বরিশালের চরকাউয়ার বাসিন্দা। অপরজন মোসাঃ রুবি বেগম নোয়াখালীর বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন ৩০ নং ওয়ার্ডস্থ কলাডেমা সেতু বন্ধন ক্লাবের বিপরীত পাশে হালিম মৃধার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ সবুজ হাওলাদার ও মোসাঃ রুবি বেগমের হেফাজতে থাকা ৩ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আটক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”