শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৭

নানান আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : নানান আয়োজনের মধ্য দিয়ে বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা, কমিউনিটি সমাবেশ, রক্তদান কর্মসূচি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণীসহ উৎসবমুখর পরিবেশে বিএমপি কর্তৃক “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” উদযাপন। পুলিশ-জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ নভেম্বর ২০২৩ খ্রিঃ বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিএমপি কর্তৃক “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” উদযাপন হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত কমিউনিটি সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিএমপি জনাব, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।
অনুষ্ঠানের শুরুতে গত ২৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ দায়িত্ব পালনরত অবস্থায় বিএনপি নেতাকর্মীদের নির্মম হামলায় নিহত পুলিশ সদস্য মোঃ আমিরুল ইসলামসহ গত একবছরে মৃত পুলিশ ও কমিউনিটি পুলিশিং সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সভায় বক্তব্যের শুরুতেই সভাপতি মহোদয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমন্ত্রিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গসহ দেশ মাতৃকার জন্য যারা নিজের জীবন আত্মাহুতি দিয়েছেন সে সকল শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন এবং সশস্ত্র আন্দোলন করেছেন তাঁরা আমাদের একটা দেশ ও মানচিত্র উপহার দিয়েছেন।
আলোচনা সভার শেষে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষ্যে শ্রেষ্ঠ সিপিও, সিপিএম দেরকে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি)১০ এপিবিএন জনাব, আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) জনাব, মোঃ নজরুল হোসেন, পরিচালক শেরে বাংলা মেডিকেল কলেজ জনাব ডাঃ এইচ. এম. সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, এসএম তানভীর আরাফাত, পিপিএম(বার), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব, মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) জনাব, খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি.এম আশরাফ উল্যাহ তাহের,
কমিউনিটি পুলিশিং এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর মোঃ ইমানুল হাকিম, চেয়্যারমান উপজেলা পরিষদ, বরিশাল সদর জনাব সাইদুর রহমান রিন্টু, বাবুগঞ্জ উপজেলা পরিষদ বরিশাল ও উপদেষ্টা কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় কমিটি জনাব কাজী এমদাদুল হক, কমিউনিটি পুলিশিং এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপদেষ্টা কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ হোসেন, প্রাক্তন প্রফেসর বিএম কলেজ, বরিশাল প্রফেসর (অবঃ) শাহ সাজেদা, সাধারণ সম্পাদক, মহিলা পরিষদ পুষ্প চক্রবর্তী সহ বিএমপি’র সকল উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, র‍্যাব- ৮ বরিশাল এর প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর কেন্দ্রীয় ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, থানা কমিটি, বিসিসি ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, ইউনিয়ন ওয়ার্ড কমিটি সাধারন সম্পাদক ও সভাপতিবৃন্দ।এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”