শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৬

গাঁজাসহ ৫ জন ব্যবসায়ী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা : বিপুল পরিমাণ গাঁজাসহ নেত্রকোনার মোহনগঞ্জে ৫ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ সময় সাথে থাকা ৪টি স্কুল ব‍্যাগ ও ১ টি ট্রাভেল ব্যাগের ভিতর থেকে ২৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে, মোঃ বেলাল মিয়া (৫০), মোঃ জামাল মিয়া(৩৫), মোঃ ফিরোজ আহাম্মেদ (২২), মোঃ শাকিল মিয়া (২২) এবং মোঃ ইকবাল মিয়া(১৮)।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব, মোঃ লুৎফর রহমান শুক্রবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল মোহনগঞ্জ পৌরসভাস্থ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে গাঁজাসহ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
পরে তাদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”