শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৬

দুইজন নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক, সিএনজি ও শ্যালো ইঞ্জিন-চালিত পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষে পাবনার ঈশ্বরদীতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই জন।
বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক সড়কের ঈশ্বরদী সরকারি সাঁড়া মারোয়াড়ি স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোরের লালপুর পুরাতন ঈশ্বরদীর জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও দক্ষিণ লালপুরের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)।
আহতরা হলেন, সিএনজি-চালিত অটোরিকশার চালক রাজশাহীর বাঘা উপজেলা আলাইপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুল (৩২) ও ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের আলা মন্ডলের ছেলে আব্দুল মালেক (৩০)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, অরবিন্দ সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এছাড়া দুর্ঘটনাকবলিত সিএনজি-চালিত অটোরিকশা জব্দ করা হয় এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।