ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২শত ৯৬পিস ভারতীয় কম্বলসহ নেত্রকোনার পূর্বধলায় একটি পিক-আপ জব্দ করেছে পুলিশ। এ সময় পিক-আপ চালক মাহমুদ আলী (৩২) নামের এক জনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর উপজেলার হোগলা ইউনিয়নের মহেষপট্রি নদীর পাড় এলাকা থেকে ওই পিক-আপ চালককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পিক-আপ চালক শেরপুরের কুটুরাকান্দা এলাকার আহাম্মদ আলীর ছেলে।
পূর্বধলা থানার ওসি জনাব, মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে পুলিশের চেক পোস্ট ডিউটি চলাকালীন বৃহস্পতিবার থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ, এসআই মোহাম্মদ আলাল উদ্দিন, এসআই ফারুক ইসলাম খান, ও এএসআই মোকাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মহেষপট্রি এলাকা থেকে অবৈধ পথে রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা একটি পিক-আপসহ ২শ’ ৯৬ পিস ভারতীয় কম্বল জব্দ করে ও পিক-আপ চালককে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।