শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৮

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. রিপন মিয়া (৩২) নামে ঢাকা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে র‌্যাব-৩।
মঙ্গলবার র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক জনাব, মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিনগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৩ এর একটি দল। অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আসামি তার অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। তার নামে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ২০২১ সালে একটি মাদক মামলা হয়। ওই মামলায় আদালত ২০২৩ সালে তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় দেন।
মামলার পর থেকে আসামি রিপন জয়পুরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক ছিলেন।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।