শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৩

একজনের প্রাণ গেল ট্রাকচাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় গোপাল চন্দ্র ভক্ত (৪২) নামে যশোরের অভয়নগরে মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার নওয়াপাড়া মহাশ্মশানের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোপাল চন্দ্র ভক্ত যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের বানিরগাতি গ্রামের মৃত নিমাই চন্দ্র ভক্তের ছেলে। তিনি অভয়নগরের চেঙ্গুটিয়া বাজার শাখা ‘আশা’ নামের একটি এনজিওতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাশ্মশানের সামনে রাত ৯টার দিকে খুলনাগামী বেপারোয়া গতির একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে আঘাত করে। এসময় মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে ট্রাকটি চলে যায়। পরে পুলিশ এসে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলসহ আরোহীকে উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল হামিদ মোল্যা জানান, রাতে ট্রাকচাপায় ঘটনাস্থলে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলসহ মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাক আটকে পুলিশি অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।