ডেইলি ক্রাইম বার্তা : বিএমপি – বরিশাল মেট্রো পলিটন পুলিশ কমিশনার জনাব, মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয় বিএমপি’র কোতোয়ালি থানা বার্ষিক পরিদর্শন করেন। ১০ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১২ টায় পরিদর্শনকালে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে এ সংক্রান্তে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি পরিদর্শন বই এ মন্তব্যসহ স্বাক্ষর করেন। এ ছাড়াও তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু সহ থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব, মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) জনাব, সাদ্দাম হোসাইন, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা জনাবা, সীমা খানম, অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা জনাব, মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য অফিসার-ফোর্স।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”